লিভার পরীক্ষা করার পদ্ধতি ফাইব্রোস্ক্যান FibroScan কি
লিভার পরীক্ষা করার পদ্ধতি ফাইব্রোস্ক্যান FibroScan কি : মানবদেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে লিভার। আপনার অজান্তেই আপনার লিভারের নানান জটিল রোগ দেখা দিতে পারে । তাই সুস্থ থাকতেই আপনার লিভার কেমন আছে তা পরীক্ষা করে দেখে নিন। আজকের পোস্টে আমরা লিভার পরীক্ষা করার একটি আধুনিক এবং সহজ পদ্ধতি সম্পর্কে জানবো।

লিভার পরীক্ষা করার পদ্ধতি ফাইব্রোস্ক্যান FibroScan কি
ফাইব্রোস্ক্যান কী ?
ফাইব্রোস্ক্যান একটি অত্যাধুনিক যন্ত্র যা দিয়ে লিভারের স্টিফনেস বা লিভার কতটা শক্ত হয়েছে তা পরীক্ষা করা যায়। লিভার স্টিফনেসের কয়েকটি ধাপ রয়েছে, যার সর্বশেষ ধাপ সিরোসিস। ফাইব্রোস্ক্যানের মাধ্যমে সিরোসিসসহ স্টিফনেসের সবগুলো ধাপ নির্ণয় করা যায়।
ফাইব্রোস্ক্যান অফ লিভার কেন করবেন ?
লিভারে বিভিন্ন ধরণের দীর্ঘমেয়াদী রোগ হয়ে থাকে, যেমন:
• ক্রনিক হেপাটাইটিস (বি.সি)
• সিরোসিস অব লিভার
• এ্যালকোহোলিক লিভার ডিজিজ
• ফ্যাটি লিভার
• পোষ্ট লিভার ট্রান্সপ্ল্যান্ট ফলোআপ
এসব রোগের কারণে লিভার স্টিফনেস হতে পারে বা লিভার টিস্যু শক্ত হয়ে যায় যা পরবর্তীতে সিরোসিসে রূপ নিতে পারে। সুতরাং এসব রোগ হলে ফাইব্রোস্ক্যান পরীক্ষা করা যায়। উপরন্তু লিভারের অবস্থা জানার জন্য যেকোন সুস্থ ব্যক্তিও রুটিন পরীক্ষা হিসেবে ফাইব্রোস্ক্যান করাতে পারেন।
রিপোর্ট পেতে কততক্ষণ লাগে ?
পরীক্ষা সম্পন্ন হওয়ার ১০ মিনিটের মধ্যে রিপোর্ট দেওয়া হয়।
ইতালির বিভিন্ন তথ্য : আয়তন, মুদ্রা, সময় ইত্যাদি
ফাইব্রোস্ক্যান এর সুবিধাগুলো কী কী ?
• সহজে পরীক্ষা করা যায়, কোন প্রকার অপারেশনের প্রয়োজন হয় না • কম সময় লাগে (৫ থেকে ৮ মিনিট)
• নির্ভরযোগ্য ও বিশ্বাসযোগ্য
যে কোন সময় করা যায়, তবে খালি পেটে অথবা খাবারের ২ ঘন্টা পর পরীক্ষাটি করানো ভাল
• সব বয়সের মানুষের জন্য উপযোগী (শিশু থেকে বৃদ্ধ)
• যারা বায়োপসি করাতে ভয় পান তাদের জন্য উপযোগী
• বার বার করা যায়, পার্শ্বপ্রতিক্রিয়া নেই
• হাসপাতালে থাকার প্রয়োজন হয় না
• লিভারের ফলোআপের জন্য খুব কার্যকর
• লিভারের রুটিন পরীক্ষা হিসেবে ব্যবহার করা যায়
ফাইব্রোস্ক্যান কোন্ অবস্থায় করা যায় না ?
• পেটে পানি থাকলে (এসাইটিস)
ফাইব্রোস্ক্যান করার প্রস্তুতি
খালিপেটে অথবা খাবারের ২ ঘন্টা পর পরীক্ষাটি করতে হয়।
জানাজার নামাজের নিয়ম ও দোয়া (অর্থ ও উচ্চারণসহ)
ফাইব্রোস্ক্যান সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্টবক্সে জানাতে পারেন । ধন্যবাদ ।



