লেখাপড়া

বাংলা রচনা । প্রাথমিক স্তরের জন্য ১০টি রচনা

বাংলা রচনা । প্রাথমিক স্তরের জন্য ১০টি রচনা : প্রাথমিক স্তরে ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণির জন্য সহজ ও সাবলীল ভাষায় লেখা খুবই গুরুত্বপূর্ণ ১০ টি বাংলা রচনা সংগ্রহ করে রাখুন।

বাংলা রচনা । প্রাথমিক স্তরের জন্য ১০টি রচনা
বাংলা রচনা । প্রাথমিক স্তরের জন্য ১০টি রচনা

বাংলা রচনা :

আমাদের গ্রাম রচনা
আমাদের গ্রাম রচনা

১। রচনা : আমাদের গ্রাম

ভূমিকা:

আমাদের গ্রামের নাম আলীপুর। এটি একটি সুপরিচিত ও সুন্দর গ্রাম। নদীর তীর ঘেষে বয়ে চলা আমাদের গ্রামটি ছায়াঘেরা এক অপূর্ব সুন্দর গ্রাম।

অবস্থান:

আমাদের গ্রামটি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার অন্তর্গত। আমাদের গ্রামের পশ্চিম পাশ দিয়ে নদী বয়ে গেছে। আর পূর্ব পাশে রয়েছে সবুজ-শ্যামল ফসলের মাঠ।

জনসংখ্যা ও জীবনধারা:

প্রায় তিন হাজার মানুষের বসবাস এই গ্রামে। অধিকাংশই ইসলাম ধর্মাবলম্বী। গ্রামবাসী অত্যন্ত সহজ-সরল, মিলেমিশে ও শান্তিপূর্ণভাবে জীবনযাপন করে। সুখ-দুঃখে সবাই একে অপরের পাশে দাঁড়ায়।

পেশা:

কৃষিই এখানকার মানুষের প্রধান জীবিকা। ধান, গম, শাকসবজি চাষের পাশাপাশি অনেকে ব্যবসা, চাকরি ও বিভিন্ন হস্তশিল্পের সঙ্গেও যুক্ত।

শিক্ষা ও অন্যান্য প্রতিষ্ঠান:

গ্রামে শিক্ষার আলো ছড়াচ্ছে একটি উচ্চ বিদ্যালয় ও একটি প্রাথমিক বিদ্যালয়। এছাড়া তিনটি মসজিদ, একটি মাদ্রাসা,ও একটি পোস্ট অফিস ।

বাজার:

গ্রামের কেন্দ্রে অবস্থিত বাজারটি এখানকার অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের পাশাপাশি কৃষিপণ্য কেনাবেচার জন্য এই বাজার অত্যন্ত গুরুত্বপূর্ণ।

যোগাযোগ ব্যবস্থা:

সড়কপথই এখানকার প্রধান যোগাযোগ মাধ্যম। গ্রামের ভেতর দিয়ে আধাপাকা ও মেঠো পথ রয়েছে।

প্রাকৃতিক সৌন্দর্য:

হরেক রকমের গাছপালা, খাল-বিল আর সবুজ মাঠে ঘেরা এই গ্রামের প্রকৃতি অপরূপ। বর্ষায় জলভরা মাঠ আর শীতকালে সোনালি ফসলের দৃশ্য মন কেড়ে নেয় ।

উপসংহার:

আলীপুর গ্রামটি সবকিছু মিলে একটি আদর্শ গ্রাম। এখানকার সহজ-সরল মানুষ, উন্নত জীবনযাত্রা আর প্রাকৃতিক সৌন্দর্য আমাকে মুগ্ধ করে। আমি আমার গ্রামকে গভীরভাবে ভালোবাসি এবং এটিকে নিয়ে অত্যন্ত গর্বিত।

আমাদের দেশ রচনা
আমাদের দেশ রচনা

২। আমাদের দেশ

ভূমিকা :

সুজলা-সুফলা-শস্য-শ্যামলা হাজারো নদীর পলিতে গড়া নরম মাটির আমাদের এই দেশ। এদেশে বসন্ত আসে, পাখি করে গান। আমাদের এই দেশ সোনালী ধানের দেশ। তাইতো স্বদেশ আমার এত প্রিয়।

আয়তন ও অবস্থান : বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি স্বাধীন দেশ। এদেশের আয়তন ১,৪৭,৫৭০ বর্গ কি. মি. ।

 এর পূর্বে ভারতের আসাম, ত্রিপুরা ও মায়ানমার (বার্মা), উত্তরে আসাম ও মেঘালয়, পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ, দক্ষিণে মায়ানমার ও বঙ্গোপসাগর অবস্থিত।

স্বাধীনতা লাভ :

১৯৭১ সালের নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধে লাখো শহিদের রক্তের বিনিময়ে পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে।

জনসংখ্যা :

বাংলাদেশ পৃথিবীর একটি অন্যতম জনবহুল দেশ। বাংলাদেশের বর্তমান জনসংখ্যা প্রায় ১৮ কোটি ।

জাতি ও ভাষা : বাংলাদেশে অনেক জাতি বাস করে এবং এদের রয়েছে প্রত্যেকেরই নিজস্ব ভাষা। বাংলাদেশে মুসলিম, হিন্দু, খ্রিষ্টান, বৌদ্ধসহ বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে। এছাড়াও এদেশে বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী যেমন- মগ, চাকমা, মারমা, সাঁওতাল ইত্যাদি বসবাস করে। ভাষার মধ্যে উল্লেখযোগ্য বাংলা, ইংরেজি, আরবি, ফারসি এবং এছাড়া বিভিন্ন উপজাতির ভাষা।

ভূ-প্রকৃতি :

বাংলাদেশের অধিকাংশ এলাকাই পলিবাহিত সমভূমি। সিলেটের কিছু অংশ, পার্বত্য চট্টগ্রাম ও কুমিল্লার কিছু অংশে পাহাড়ি এলাকা রয়েছে। দক্ষিণে ময়নামতি ও সুন্দরবন রয়েছে। এছাড়া রয়েছে আঁকাবাঁকা নাম জানা না জানা শত সহস্ৰ নদনদী।

মানুষের পেশা:

বাংলাদেশের মানুষের প্রধান পেশা কৃষি । বাংলাদেশের শতকরা ৮৫ ভাগ লোক কৃষক । বাংলাদেশের নদী : পদ্মা, মেঘনা, যমুনা ও ব্রহ্মপুত্র এদেশের বড় নদী। ছোট ছোট নদীও রয়েছে

অনেক ।

উপসংহার :

আমরা আমাদের দেশকে ভালোবাসি। দেশপ্রেমের চেতনায় সমৃদ্ধ হয়ে আমরা গড়ে তুলব আমাদের এই স্বদেশ।

বাংলা নববর্ষ রচনা
বাংলা নববর্ষ রচনা

৩। বাংলা নববর্ষ

সূচনা :

বাংলাদেশ ষড়ঋতুর দেশ। বাংলা বছরের প্রথম ঋতু হচ্ছে গ্রীষ্ম ঋতু এবং প্রথম মাস হচ্ছে বৈশাখ মাস।  সময়ের চাকায় ঘুরে প্রতিবছর আমরা বৈশাখ মাসের প্রথম দিনে বাংলা নববর্ষ পালন করে থাকি ।

বঙ্গাব্দ বা বাংলা সনের ইতিহাস :

কোনো কোনো ইতিহাসবিদ মনে করেন, বাংলার সুলতান হোসেন শাহ বাংলা সনের প্রবর্তক। কারো কারো মতে, দিল্লির সম্রাট আকবর বাংলা সনের প্রচলন করেন। তাঁর নির্দেশে আমির ফতেউল্লাহ সিরাজি পূর্বে প্রচলিত হিজরি ও চাঘ বছরের সমন্বয়ে সৌর বছরের প্রচলন করেন। তবে সুলতান হোসেন শাহের সময়ে (৯০৩ হিজরি) বাংলা সনের প্রচলন হলেও সম্রাট আকবরের সময় (৯৬৩ হিজরি) থেকেই এটি সর্বভারতীয় রূপ লাভ করে। তখন থেকেই এটি বাঙালি সংস্কৃতির সাথে নিবিড়ভাবে সম্পর্কিত। বাংলা সন আপামর বাঙালি জাতির একান্ত নিজস্ব অব্দ।

নববর্ষের উৎসব :

বাঙালিরা প্রাচীনকাল থেকেই নববর্ষ উদ্‌যাপন করে আসছে। তখন বছর শুরু হতো অগ্রহায়ণ মাস থেকে। এটি ছিল ফসল কাটার সময়। সরকারি রাজস্ব ও ঋণ আদায়ের এটিই ছিল যথার্থ সময়। পরে বাংলা সনের প্রচলন হলে বৈশাখ মাস থেকে বর্ষ গণনা শুরু হয়। আর বাঙালিরা পহেলা বৈশাখে বাংলা নববর্ষ উদ্‌যাপন করে। বাংলাদেশে নববর্ষ উদ্‌যাপনে এসেছে নতুন মাত্রা। বর্তমানে আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে নববর্ষ পালন করা হয়।

পহেলা বৈশাখ :

বিগত দিনের সমস্ত গ্লানি মুছে দিয়ে, পাওয়া না পাওয়ার সব হিসেব চুকিয়ে প্রতি বছর আসে পহেলা বৈশাখ। বাংলা নববর্ষ। মহাধুমধামে শুরু হয় বর্ষবরণ।

বাংলা নববর্ষের অন্যতম আকর্ষণ হচ্ছে পহেলা বৈশাখে অনুষ্ঠিত বৈশাখী মেলা। বৈশাখী মেলাই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় সার্বজনীন উৎসব। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের মহামিলন ক্ষেত্র এই মেলা। এ মেলায় আবহমান গ্রাম-বাংলার সাংস্কৃতিক কর্মকাণ্ডের একটি পরিচিতি ফুটে ওঠে। বাউল, মারফতি, মুর্শিদি, ভাটিয়ালিসহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের লোকগানে মেলার আকাশ-বাতাস মুখরিত হয়। যাত্রা, নাটক, পুতুল নাচ, সার্কাস, নাগরদোলা ইত্যাদি মেলায় বিশেষ আকর্ষণ সৃষ্টি করে।

মেলায় পাওয়া যায় মাটির হাঁড়ি, বাসনকোসন, পুতুল, বেত ও বাঁশের তৈরি গৃহস্থালির সামগ্রী, তালপাখা, কুটির শিল্পজাত বিভিন্ন সামগ্রী, শিশু-কিশোরদের খেলনা, মহিলাদের সাজ-সজ্জা ইত্যাদি। এছাড়া চিঁড়া, মুড়ি, খৈ, বাতাসাসহ শারদের খেলনা নানা রকমের মিষ্টির বৈচিত্র্যময় সমারোহ থাকে বৈশাখী মেলায়। গ্রামের মানুষের বিশ্বাস, পহেলা বৈশাখে ভালো খেলে, নতুন পোশাক পরলে সারাটি বছরই তাদের সুখে কাটবে।

তাই গ্রামে পহেলা বৈশাখে পান্তা খায় না। যাদের সামর্থ্য আছে তারা নতুন পোশাক পরে। বাংলা নববর্ষের আরেকটি আকর্ষণ হালখাতা। গ্রামে-গঞ্জে-শহরে ব্যবসায়ীরা নববর্ষের দিন তাদের পুরনো হিসাব-নিকাশ শেষ করে নতুন খাতা খোলেন। এ উপলক্ষ্যে তাঁরা নতুন-পুরনো খদ্দেরদের আমন্ত্রণ জানিয়ে মিষ্টি খাওয়ান। প্রাচীনকাল থেকে এখনো এ অনুষ্ঠানটি বেশ জাঁকজমকভাবে পালিত হয়ে আসছে।

নববর্ষের প্রভাব :

আমাদের জীবনে নববর্ষ উৎসবের আমেজ নিয়ে আসে। নববর্ষের দিন ছুটি থাকে। পারিবারিকভাবে বিশেষ খাবারের আয়োজন করা হয়। বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনকে নিমন্ত্রণ জানানো হয়। সব কিছুতে আনন্দের ছোঁয়া লাগে। আধুনিক রীতি অনুযায়ী ছোট-বড় সবাই নববর্ষের শুভেচ্ছা কার্ড বিনিময় করে। অতীতের লাভ-ক্ষতি ভুলে গিয়ে এদিন সবাই ভবিষ্যতের সম্ভাবনার স্বপ্ন বোনে। নববর্ষ আমাদের সামনের দিকে এগিয়ে চলার প্রেরণা যোগায়। তাই আমাদের জীবনে নববর্ষের প্রভাব গভীর ও ব্যাপক।

মহানবীর সিরিয়া সফর ও পাদ্রী বাহীরার কাহিনী

নববর্ষের তাৎপর্য :

বাঙালির নববর্ষের উৎসব নির্মল আনন্দের উৎসধারা। ধর্ম-বর্ণ নির্বিশেষে এটি আজ আমাদের জাতীয় উৎসব। নববর্ষের সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে আমরা আমানের জীবনবাদী ও কল্যাণধর্মী রূপটিই খুঁজে পাই। আমাদের ঐতিহ্য ও সাংস্কৃতিক চেতনাকে প্রত্যক্ষ করি।

উপসংহার : বাংলা নববর্ষ বাঙালীর জীবনের এক আনন্দময় দিন। বিগত দিনের গ্লানি মুছে নতুন দিনকে স্বাগত জানানো দিন হচ্ছে বাংলা নববর্ষ।

বিজয় দিবস রচনা
বিজয় দিবস রচনা

৪। বিজয় দিবস

সূচনা :

বাঙালির জাতীয় জীবনে ১৬ই ডিসেম্বর এক মহিমান্বিত দিন। এ দিনটি আমাদের বিজয় দিবস। দীর্ঘ নয় মাস সংগ্রাম শেষে এই দিনেই আমরা চূড়ান্তভাবে স্বাধীনতা লাভে সক্ষম হই।

পটভূমি :

১৯৪৭ সালে ব্রিটিশদের দীর্ঘ ২০০ বছরের শাসনের অবসান ঘটলে ভারত ও পাকিস্তান নামে দুটি রাষ্ট্র গঠিত হয়। পাকিস্তান আবার দুটি অংশে বিভক্ত ছিল। পূর্ব ও পশ্চিম পাকিস্তান। বাংলাদেশ অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগণ নতুন করে পরাধীন হয় পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠীর হাতে। তাদের অত্যাচারে আমাদের মৌলিক অধিকারসমূহ ভুলুণ্ঠিত হয়। আমাদের শিক্ষা, সংস্কৃতি, ঐতিহ্যের ওপরও তারা আঘাত হানে। এমনকি আমাদের মুখের ভাষা পর্যন্ত কেড়ে নিতে চায়। বাংলার সংগ্রামী জনতা তাদের সমস্ত অত্যাচারের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলে। বাঙালীর এই আন্দোলনকে দমন করার জন্য ১৯৭১ সালের ২৫-এ মার্চ রাতে পাকিস্তানি হানাদাররা নিরীহ বাঙালির ওপর হামলা চালায়। অসংখ্য মানুষকে নির্বিচারে হত্যা করে। তাদের সেই ধ্বংসযজ্ঞ চলে পরবর্তী নয় মাস ধরেই। সর্বস্তরের বাঙালি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। মুক্তিযোদ্ধাগণ দেশের ভেতরে ধীরে ধীরে সংগঠিত হতে থাকেন। তাঁরা পাক-হানাদারদের বিরুদ্ধে প্রাণ বাজি রেখে যুদ্ধ করেন হানাদারদের বিরুদ্ধে ।

বিজয় দিবসের তাৎপর্য :

দীর্ঘ নয় মাস মুক্তিসংগ্রাম চলে। মুক্তিযোদ্ধাদের গেরিলা আক্রমণের মুখে পাকবাহিনী দিন দিন দুর্বল হয়ে পড়ে। অবশেষে ১৬ই ডিসেম্বর হানাদাররা আমাদের বীর মুক্তিযোদ্ধাদের নিকট আত্মসমর্পণ করে। ২৬- এ মার্চ মুক্তিযুদ্ধ শুরু হলেও সেই দিনই আমাদের স্বাধীনতা অর্জিত হয় নি। আমরা জয়লাভ করেছি ১৬ই ডিসেম্বরে। তাই ১৬ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস।

বিজয় দিবসের চেতনা :

বিজয় দিবস আমাদের দেশপ্রেমকে শাণিত করে। আমরা অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে লড়াই করার প্রেরণা পাই। দেশের সার্বভৌমত্ব রক্ষায় নিজেদের কর্তব্য সম্পর্কে সচেতন হই ।

উপসংহার :

লাখো মানুষের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে মহান স্বাধীনতা। ১৬ই ডিসেম্বর আমাদের সেই গৌরবের কথাই স্মরণ করিয়ে দেয়।

আমার প্রিয় শিক্ষক রচনা
আমার প্রিয় শিক্ষক রচনা

৫। আমার প্রিয় শিক্ষক

শিক্ষক হলেন জাতি গড়ার কারিগর । একজন আদর্শ শিক্ষক শুধু বইয়ের জ্ঞানই দেন না, তিনি ছাত্রছাত্রীদের চরিত্র গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আমার জীবনে এমনই একজন শিক্ষক হলেন আমাদের স্কুলের বাংলা শিক্ষক, জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম। তিনি শুধু একজন ভালো শিক্ষকই নন, আমার জন্য একজন আদর্শ ব্যক্তিত্বও বটে।

জনাব রফিকুল ইসলাম স্যার খুবই মিষ্টিভাষী ও বন্ধুত্বপূর্ণ। তাঁর ক্লাসে তিনি শুধু পাঠ্যবইয়ের বিষয়ই পড়ান না, জীবনের নানা মূল্যবোধও শেখান। তিনি ছাত্রছাত্রীদের বুঝিয়ে পড়ানোর চেষ্টা করেন, যাতে তারা সহজেই বিষয়টি আয়ত্ত করতে পারে। তাঁর পড়ানোর ধরন খুবই আকর্ষণীয়—গল্প, উপমা ও হাস্যরসের মাধ্যমে তিনি কঠিন বিষয়গুলো সহজ করে তোলেন।

ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজের নিয়ম

তিনি শুধু জ্ঞানদানই করেন না, ছাত্রছাত্রীদের মানসিক বিকাশেও সাহায্য করেন। কোনো ছাত্র ক্লাসে দুর্বল হলে তিনি তাকে আলাদা সময় দিয়ে বুঝিয়ে দেন। তাঁর এই সহানুভূতি ও দায়িত্ববোধ আমাকে গভীরভাবে প্রভাবিত করেছে। তিনি সবসময় বলেন, “শিক্ষা শুধু পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য নয়, শিক্ষা হলো জীবন গঠনের হাতিয়ার।

তিনি ন্যায়পরায়ণ ও নীতিবান। কোনো অন্যায় তিনি সহ্য করেন না। তাঁর এই আদর্শিক দৃষ্টিভঙ্গি আমাকে সততা ও নিষ্ঠার শিক্ষা দিয়েছে। তাঁর সান্নিধ্যে আমি শুধু বাংলা ভাষাই শিখিনি, শিখেছি কিভাবে একজন ভালো মানুষ হতে হয় ।

উপসংহার

আমার প্রিয় শিক্ষক রফিকুল ইসলাম স্যার আমার জীবনের পথপ্রদর্শক। তাঁর শিক্ষা ও আদর্শ আমি সারাজীবন মনে রাখব। তিনি শুধু আমার শিক্ষকই নন, আমার জীবনের একজন অনুপ্রেরণাদায়ী ব্যক্তিত্ব। তাঁর মতো মহান শিক্ষক প্রত্যেকের জীবনে আসুক— এই আমার কামনা ।

বাংলাদেশের ষড়ঋতু রচনা
বাংলাদেশের ষড়ঋতু রচনা

৬। বাংলাদেশের ষড়ঋতু রচনা

ভূমিকা :-

বাংলাদেশ ষড় ঋতুর দেশ। গ্রীষ্ম-বর্ষা-শরৎ-হেমন্ত-শীত ও বসন্ত এই ছয়টি ঋতু দিয়ে সাজানো আমাদের বাংলাদেশ। প্রতিটি ঋতুরই আছে আলাদা আলাদা বৈশিষ্ট্য । একেক ঋতুতে প্রকৃতি একেক রূপ ধারণ করে।

গ্রীষ্ম :-

গ্রীষ্মকালকে ষড়ঋতুর প্রথম ঋতু হিসেবে গণনা করা হয়। কারণ বাংলা বছরের প্রথম ও দ্বিতীয় মাস অর্থাৎ বৈশাখ ও জ্যৈষ্ঠ- দুই মাস নিয়ে গ্রীষ্মকাল। এই ঋতুতে আম, জাম, কাঁঠাল, লিচু সহ নানান ফলের প্রাচুর্য থাকে বলে এ সময়কে ‘মধুমাস’ বলা হয়।

বর্ষাকাল :-

আষাঢ়-শ্রাবণ এ দুই মাস বর্ষাকাল। অঝোর ধারায় বর্ষণ এই সময় গ্রীষ্মের শুষ্ক প্রকৃতিতে প্রাণের স্পন্দন জাগিয়ে তোলে। খাল- বিল, নদী-নালা, পুকুর-ডোবা জলে থৈ থৈ করে ।

শরৎ :-

বাংলার তৃতীয় ঋতু শরৎ। ভাদ্র-আশ্বিন দুই মাস শরৎকাল। শরতের প্রধান বৈশিষ্ট্য আকাশে সাদা মেঘ এবং জ্যোৎস্নাময় পরিপূর্ণ রাত আর শিশিরসিক্ত সকাল।

লসাগু কাকে বলে ? লসাগুর পূর্ণরূপ-লসাগু নির্ণয়ের পদ্ধতি

হেমন্ত :-

কার্তিক-অগ্রহায়ণ এ দুই মাস হেমন্তকাল। হেমন্ত ফসলের ঋতু। কৃষকরা এই সময় পাকা ধান ঘরে তোলে। নতুন ধানের পিঠা আর খেজুরের রসে নবান্নের উৎসব হয়।

শীত :-

পৌষ ও মাঘ মাস শীত ঋতু। এ সময় উত্তর-পূর্ব দিক থেকে শীতল বায়ু প্রবাহিত হয়। কুয়াশায় ঢেকে যায় প্রকৃতি ।

বসন্ত :-

বসন্ত বছরের শেষ ঋতু। ফাল্গুন-চৈত্র এই দুই মাস বসন্তকাল। এ সময় দখিনা বাতাস বইতে থাকে। মহুয়া, শিমুল, বকুল, পলাশ, অশোক ফোটে বসন্তকালে। শীতের ফোটাফুল তখন গাছে গাছে শোভা পায়। কোকিল ডাকে আর প্রজাপতি উড়ে বেড়ায় ।

উপসংহার :-

বছরের ছয়টি ঋতু নিজস্ব সৌন্দর্য নিয়ে যেমন বৈচিত্র্যময়, তেমনি বাংলাদেশের জনজীবন ও বৈচিত্র্যময়। প্রকৃতির সঙ্গে তাল মিলিয়েই চলে এদেশের মানুষের সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক জীবন ।

বর্ষাকাল রচনা
বর্ষাকাল রচনা

৭। বর্ষাকাল রচনা

সূচনা :

বাংলাদেশ ষড় ঋতুর দেশ। গ্রীষ্ম-বর্ষা-শরৎ-হেমন্ত-শীত ও বসন্ত এই ছয়টি ঋতু দিয়ে সাজানো আমাদের বাংলাদেশ। প্রতিটি ঋতুরই আছে আলাদা আলাদা বৈশিষ্ট্য । একেক ঋতুতে প্রকৃতি একেক রূপ ধারণ করে। গ্রীষ্মের পরই বর্ষার আগমন ঘটে। আষাঢ়-শ্রাবণ এ দুই মাস মিলে বর্ষাকাল ।

বর্ষার আবহাওয়া :

বর্ষাকালে আকাশ ঢাকা থাকে কালো মেঘে। ঘন ঘন বৃষ্টি হয়। একটানা কয়েকদিন সূর্যের মুখ দেখা যায় না। প্রচণ্ড ঠাণ্ডা বাতাস বয়। বিদ্যুৎ চমকায়, কখনো প্রবল ঝড় হয়। টানা বর্ষণের ফলে অনেক সময় বন্যা হয়।

বৃত্ত কাকে বলে ? বৃত্তের বৈশিষ্ট্য ও বিভিন্ন অংশের পরিচয়।

বর্ষার প্রকৃতি :

বর্ষার আগমনে প্রকৃতি থেকে মুছে যায় গ্রীষ্মের ধূসর ক্লান্তি। গাছপালা যেন প্রাণ ফিরে পায়। মাঠ-ঘাট, খাল-বিল, ডোবা-পুকুর, নদী-নালা পানিতে ডুবে যায়। নদীতে ভেসে চলে পালতোলা নৌকা, ডিঙি আর কলা গাছের ভেলা। জলাবদ্ধতার কারণে অনেক স্থানে লোকজনের চলাচলে খুবই সমস্যা হয় ।

বর্ষার ফুল :

বর্ষাকালে আমাদের ঝিলে-বিলে ফোটে পদ্ম, শাপলা, কলমিসহ কত ধরনের ফুল। ডাঙায় ফোটে কদম, হিজল, কেয়া, গন্ধরাজ, বেলি ইত্যাদি। মনে হয় চারদিক জুড়ে যেন তখন ফুলের মেলা বসে।

বর্ষার ফল :

বর্ষাকালে এদেশে হরেক জাতের ফল পাওয়া যায়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- জাম, পেয়ারা, আমড়া, লটকন, আতা, বাতাবি লেবু ইত্যাদি।

বর্ষার অবদান : বর্ষাকালে প্রকৃতি যেন ধুয়ে-মুছে সাফ হয়ে যায়। এ সময় নদীর পানির সাথে আসা পলিমাটি জমির উর্বরতা বাড়ায়। ফলে ফসলের উৎপাদন বৃদ্ধি পায়।

উপসংহার :

কৃষিপ্রধান বাংলাদেশে বর্ষা খুবই গুরুত্বপূর্ণ একটি ঋতু। অতি বৃষ্টির কারণে বন্যা হওয়ার বিষয়টি বাদ দিলে বর্ষাকাল অবশ্যই আমাদের জন্য আশীর্বাদ।

প্রিয় ফুল শাপলা
প্রিয় ফুল শাপলা

৮। জাতীয় ফুল শাপলা রচনা

ভূমিকা :

ফুল প্রকৃতির অমূল্য সৃষ্টি। বাংলাদেশের জাতীয় ফুল হলো শাপলা। এটি সাদা রঙের হয়ে থাকে এবং জলজ পরিবেশে ফোটে। শাপলা ফুল সৌন্দর্য ও সততার প্রতীক। বাংলাদেশের নদী-নালা, পুকুর ও জলাশয়ে এই ফুল দেখা যায়। এটি শুধু সুন্দরই নয়, অনেক গুণেও ভরা।

শাপলা ফুলের বর্ণনা :

শাপলা ফুল সাধারণত সাদা রঙের হয়। এর পাঁপড়িগুলো গোলাকার ও কোমল। ফুলের মাঝখানে হলুদ রঙের পরাগকেশর থাকে। শাপলার পাতা গোলাকার এবং পানির ওপরে ভাসে। এই ফুল সকালে ফোটে এবং সন্ধ্যায় বন্ধ হয়ে যায়।

শাপলা ফুলের বৈশিষ্ট্য:

শাপলা ফুলের অনেক বিশেষ বৈশিষ্ট্য রয়েছে:

– এটি বাংলাদেশের জাতীয় ফুল ।

– জলজ পরিবেশে জন্মায় ।

– সাদা রঙের ও সুগন্ধযুক্ত ।

– ভেষজ গুণসম্পন্ন ।

– মৌমাছি ও পতঙ্গদের জন্য আকর্ষণীয় ।

শাপলা ফুলের ব্যবহার:

শাপলা ফুল শুধু সৌন্দর্যের জন্যই নয়, এর অনেক ব্যবহার রয়েছে:

– শাপলার ডাঁটা ও মূল সবজি হিসেবে খাওয়া যায় ।

– আয়ুর্বেদিক চিকিৎসায় ব্যবহৃত হয় ।

– ফুল দিয়ে মালা তৈরি করা হয় ।

– শাপলার বীজ থেকে আটা তৈরি হয় ।

শাপলা ফুলের গুরুত্ব:

শাপলা ফুল আমাদের পরিবেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটি

– জলাশয়ের সৌন্দর্য বাড়ায়

– মাছ ও জলজ প্রাণীর আশ্রয়স্থল

– পরিবেশের ভারসাম্য রক্ষা করে

– বাংলাদেশের সংস্কৃতির অংশ

উপসংহার:

শাপলা ফুল বাংলাদেশের গর্বের প্রতীক। এটি আমাদের জাতীয় পরিচয়ের অংশ। এই ফুল রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। জলাশয় সংরক্ষণ ও দূষণ রোধ করে আমরা শাপলা ফুলের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারি। আসুন, আমরা সবাই মিলে আমাদের জাতীয় ফুল শাপলাকে ভালোবাসি এবং রক্ষা করি।

শখের মৃৎশিল্প রচনা
শখের মৃৎশিল্প রচনা

৯। শখের মৃৎশিল্প রচনা

মৃৎশিল্প একটি প্রাচীন ও শিল্পসমৃদ্ধ শখ, যা মানুষের সৃজনশীলতা ও সাংস্কৃতিক ঐতিহ্যের সাথে গভীরভাবে যুক্ত। কাদামাটি দিয়ে নানান আকৃতি তৈরি করে তা পুড়িয়ে শিল্পকর্মে রূপান্তর করা মৃৎশিল্পের মূল উদ্দেশ্য। এটি শুধু শিল্পই নয়, মনকে প্রশান্তি দেয় এবং ধৈর্য্য ও সৃষ্টিশীলতার বিকাশ ঘটায়।

মৃৎশিল্প চর্চা করতে প্রয়োজন কাদামাটি, চাকতি , রং ও কিছু মৌলিক সরঞ্জাম। প্রথমে মাটি নরম করে পিণ্ড তৈরি করতে হয়, তারপর চাকতির সাহায্যে বা হাতেই বিভিন্ন আকার দেওয়া যায়—যেমন ফুলদানি, মগ, প্লেট বা মূর্তি। শুকানোর পর এগুলোকে চুল্লিতে পুড়িয়ে শক্ত করা হয়, শেষে রং করে চকচকে করে তোলা হয় ।

মৃৎশিল্প শুধু শিল্পীর জন্যই নয়, সাধারণ মানুষের জন্যও একটি সুন্দর শখ। এটি মানসিক চাপ কমায়, ধ্যানের মতো প্রশান্তি আনে এবং নিজের মনের ভাবনা মূর্ত করে তোলে। গ্রামীণ সংস্কৃতিতে মৃৎশিল্পের বিশেষ স্থান আছে, যা বর্তমানে আধুনিক শিল্পের সাথেও মিশে যাচ্ছে ।

শখের মৃৎশিল্প তাই শুধু একটি শিল্পমাধ্যম নয়, এটি আমাদের ঐতিহ্য, সৃজনশীলতা ও আত্মতৃপ্তির উৎস।

প্রিয় খেলা ফুটবল রচনা
প্রিয় খেলা ফুটবল রচনা

১০। আমার প্রিয় খেলা ফুটবল রচনা

 ভূমিকা:

খেলা মানুষের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পৃথিবীতে অনেক ধরনের খেলা আছে, যেমন ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টন ইত্যাদি। তবে আমার প্রিয় খেলা হলো ফুটবল। এটি একটি জনপ্রিয় দলগত খেলা, যা সারা বিশ্বে খেলা হয়।

ফুটবল খেলার নিয়ম:

ফুটবল খেলায় দুটি দল অংশ নেয়। প্রতিটি দলে ১১ জন করে খেলোয়াড় থাকে। একটি গোলপোস্টে বল জালে প্রবেশ করালে গোল হয়। যে দল বেশি গোল করে, সেই দল জয়ী হয়। খেলাটি ৯০ মিনিটের হয়, যা দুটি অর্ধে বিভক্ত। রেফারি খেলা নিয়ন্ত্রণ করেন ।

ফুটবল খেলার উপকারিতা :

ফুটবল খেলার অনেক উপকারিতা রয়েছে। এটি শরীরকে সুস্থ ও সবল রাখে, দলগত কাজের মনোভাব গড়ে তোলে এবং মানসিক চাপ কমায়। এছাড়াও, ফুটবল খেলার মাধ্যমে বন্ধুত্ব ও শৃঙ্খলা শেখা যায়।

আমার অভিজ্ঞতা:

আমি প্রতিদিন বিকেলে বন্ধুদের সাথে ফুটবল খেলি। আমাদের স্কুলে ফুটবল টুর্নামেন্টও হয়। আমি যখন গোল করি, তখন খুব আনন্দ লাগে। ফুটবল খেলে আমি অনেক নতুন বন্ধুও পেয়েছি।

উপসংহার:

ফুটবল আমার প্রিয় খেলা কারণ এটি আমাকে সুস্থ রাখে এবং আনন্দ দেয় । এই খেলার মাধ্যমে আমি শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী হচ্ছি। ফুটবল খেলার মাধ্যমে আমরা একসাথে কাজ করতে শিখি, যা জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ।

Samim Ahmed

Hey! I'm Samim Ahmed (Admin of ShikhiBD). I love to write and read on the topic of current affairs. Since my childhood; I have been an expert in writing feature posts for various magazines.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *