সিলেট বিভাগের জেলা ও উপজেলা সমূহ
সিলেট বিভাগের জেলা ও উপজেলা সমূহ জেনে নিন একনজরে : সিলেট বিভাগ ১৯৯৫ সালে ঘোষিত হয় । সিলেট বিভাগের আয়তন ১২,৫৫৮ বর্গ কি.মি. । সিলেট বিভাগে মোট ৪টি জেলা, ৪১ টি উপজেলা, ৪৪টি থানা এবং ৩৩৮ টি ইউনিয়ন রয়েছে । সিলেট বিভাগে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি যেমন- মনিপুরি, খাসিয়া, গারো, পাত্র, লুসাই, হাজং, সাঁওতাল, ত্রিপুরা, টিপরা ইত্যাদি বাস করে ।
সিলেট বিভাগের জেলা ও উপজেলা সমূহ
সিলেট বিভাগের জেলাসমূহঃ সিলেট বিভাগের ৪টি জেলার নাম হচ্ছেঃ ১। সিলেট জেলা ২। হবিগঞ্জ ৩। সুনামগঞ্জ ৪। মৌলভীবাজার

সিলেট জেলার উপজেলাসমূহ : সিলেট বিভাগে মোট ৪১টি উপজেলা রয়েছে। জেলাভিত্তিক উপজেলাসমূহের নাম জেনে নিই :
১। সিলেট জেলাঃ সিলেট জেলায় মোট ১৩ টি উপজেলা এবং ১০৫টি ইউনিয়ন রয়েছে । ১। বালাগঞ্জ ২। বিয়ানীবাজার ৩। বিশ্বনাথ ৪। কোম্পানীগঞ্জ ৫। ফেঞ্চুগঞ্জ ৬। গোলাপগঞ্জ ৭। গোয়াইনঘাট ৮। জৈন্তাপুর ৯। জকিগঞ্জ ১০। কানাইঘাট ১১। সিলেট সদর ১২। ওসমানীনগর ১৩। দক্ষিণ সুরমা
২। হবিগঞ্জ জেলাঃ হবিগঞ্জ জেলায় মোট ৯টি উপজেলা এবং ৭৭টি ইউনিয়ন রয়েছেঃ ১। আজমিরীগঞ্জ ২। বাহুবল ৩। বানিয়াচং ৪। চুনারুঘাট ৫। লাখাই ৬। মাধবপুর ৭। নবীগঞ্জ ৮। হবিগঞ্জ সদর ৯।শায়েস্তাগঞ্জ
আল্লাহর ৯৯ নাম সমূহ (বাংলা অর্থ সহ)
৩। সুনামগঞ্জ জেলাঃ সুনামগঞ্জ জেলায় ১২টি উপজেলা এবং ৮৭টি ইউনিয়ন আছেঃ বিশ্বম্ভরপুর ২। ছাতক ৩।দিরাই ৪। ধর্মপাশা ৫। দোয়ারবাজার ৬। জগন্নাথপুর ৭। জামালগঞ্জ ৮। তাহিরপুর ৯। সুনামগঞ্জ সদর ১০। শাল্লা ১১। শান্তিগঞ্জ ১২। মধ্যনগর
৪। মৌলভীবাজার জেলাঃ মৌলভীবাজার জেলায় ৭টি উপজেলা এবং ৬৭টি ইউনিয়ন রয়েছেঃ ১। বড়লেখা ২। কুলাউড়া ৩। কমলগঞ্জ ৪। রাজনগর ৫।মৌলভীবাজার সদর ৬। শ্রীমঙ্গল ৭। জুড়ী।
উত্তর আমেরিকা মহাদেশের দেশসমূহের নাম, রাজধানী ও মুদ্রার নাম জেনে নিন
সরকারি জব ও বিসিএস এক্সামে সিলেট বিভাগের জেলা ও উপজেলা সমূহ র তালিকা প্রায়ই আসে, আমাদের প্রচেষ্টা আপনার সামান্য উপকারে আসলেও আমাদের শ্রম স্বার্থক হবে। আপনার মূল্যবান মতামত অনুগ্রহ করে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।।



