জাতীয় সংগীত – চল চল চল কবিতা – আমরা করবো জয় – ধন ধান্য পুষ্প ভরা – প্রিয় ফুল শাপলা ফুল গান ও কবিতা নিয়েই আজকের এই পোস্ট । আসুন আমরা এই ৫টি গান ও কবিতা জেনে নিই।
জাতীয় সংগীত – চল চল চল কবিতা – আমরা করবো জয়
জাতীয় সংগীত
জাতীয় সংগীতের রচয়িতা কে : জাতীয় সংগীতের রচয়িতা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর । শিলাইদহ এলাকার ডাকঘরের গগন হরকরা বাউল গানের সূরে ‘আমি কোথায় পাবো তারে / আমার মনের মানুষ যে রে ।’ – গানটি গেয়ে চিঠি বিলি করতেন। বাউলের এই সহজ সুরে মুগ্ধ হয়ে রবীন্দ্রনাথ ঠাকুর এই সূর অবলম্বন করে জাতীয় সংগীতের সূর করেন। উইকিপিডিয়া

কথা ও সুরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
সুর: গগন হরকরার গান অবলম্বনে
জাতীয় সংগীত কোন তালে গাওয়া হয় : জাতীয় সংগীত দাদরা তালে গাওয়া হয়।
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি ,
চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস, আমার প্রাণে বাজায় বাঁশি।
ওমা, ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে,
মরি হায় হায়রে-
ওমা, অঘ্রানে তোর ভরা ক্ষেতে কী দেখেছি, আমি কি দেখেছি মধুর হাসি ॥
কী শোভা, কী ছায়া গো, কী স্নেহ কী মায়া গো কী আঁচল বিছায়েছ বটের মূলে, নদীর । কূলে কূলে ।
মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো,
মরি হায়, হায়রে-
মা, তোর বদন খানি মলিন হলে,
ওমা, আমি নয়ন জলে ভাসি ॥
দেশাত্মবোধক গানঃ ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা
কথা ও সুর: দ্বিজেন্দ্রলাল রায়
তাল: দাদরা
ধন ধান্য পুষ্প ভরা, আমাদের এই বসুন্ধরা
তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা
ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা।
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি,
ও সে সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি।
চন্দ্র সূর্য গ্রহ তারা, কোথায় উজল এমন ধারা, কোথায় এমন খেলে তড়িৎ এমন কালো মেঘে
ও তার পাখির ডাকে ঘুমিয় উঠে পাখির ডাকে জেগে।
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি
ও সে, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি ।
এত স্নিগ্ধ নদী কাহার, কোথায় এমন ধূম্র পাহাড়; কোথায় এমন হরিত ক্ষেত্র আকাশ তলে মেশে
এমন ধানের উপর ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে ।
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি
ও সে, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি ।
পুষ্পে পুষ্পে ভরা শাখি, কুঞ্জে কুঞ্জে গাহে পাখি
গুঞ্জরিয়া আসে অলি পুঞ্জে পুঞ্জে ধেয়ে
তারা ফুলের উপর ঘুমিয়ে পড়ে ফুলের মধু খেয়ে
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি
ও সে, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি ।
ভায়ের মায়ের এত স্নেহ, কোথায় গেলে পাবে কেহ ওমা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি
আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি
ও সে, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি।
গর্ভবতী হওয়ার লক্ষণগুলো কী কী ? জেনে নিন
উদ্দীপনামূলক গান : চল চল চল কবিতা

১৯২৮ সালে ঢাকা সফরকালে কবি চল চল চল রণ সংগীত রচনা করেন।
চল্ চল্ চল্ ঊর্ধ্ব গগনে বাজে মাদল
নিম্নে উতলা ধরণী তল
অরুণ প্রাতের তরুণ দল
চলরে চলরে চল্ ॥
ঊষার দুয়ারে হানি আঘাত
আমরা আনিব রাঙা প্রভাত
আমরা টুটাব তিমির রাত, বাধার বিন্ধ্যাচল
নব নবীনের গাহিয়া গান
সজীব করিব মহাশ্মশান
আমরা দানিব নূতন প্রাণ বাহুতে নবীন বল্
চলরে নওজোয়ান, শোনরে পাতিয়া কান্
মৃত্যু তোরণ দুয়ারে দুয়ারে জীবনের আহ্বান।
ভাঙরে ভাঙ আগল্
চলরে চলরে চল
চল চল চল ॥
ছড়া গান : প্রিয় ফুল শাপলা ফুল গান

প্রিয় ফুল শাপলা ছড়া গানটি লিখেছেন নজরুল ইসলাম বাবু এবং সুর করেছেন খোন্দকার নুরুল আলম ।
প্রিয় ফুল শাপলা ফুল
প্রিয় দেশ বাংলাদেশ।
প্রিয় ভাষা বাংলা ভাষা
মায়ের কথার মিষ্টি রেশ।।
প্রিয় পাখি দোয়েল পাখি
প্রিয় সবুজ লাল,
আরো প্রিয় জষ্ঠী মাসের
সুবাসী কাঁঠাল।
মাঠে রাখালীয়া বাঁশি
ভোলায় যত দুঃখ ক্লেশ ।।
প্রিয় নদী পদ্মা নদী
প্রিয় ইলিশ মাছ,
সুন্দর বনের রয়েল বেঙ্গল
আর সুন্দরী গাছ।
চির সবুজ আমার দেশের
রূপের যেন নেইকো শেষ ।।
বিশ্বসংগীত: আমরা করবো জয়
আমরা করবো জয় কবিতা / গানটি আফ্রিকান ক্রীতদাসদের মধ্যে প্রচলিত ছিল। পিট সিগার গানটি পুনর্বার কম্পোজ করেন। গানটি বঙ্গানুবাদ করেন হেমাঙ্গ বিশ্বাস।

বিশ্বসংগীত : আমরা করব জয়
আমরা করব জয়
আমরা করব জয় একদিন
ওহো বুকের গভীরে আমরা জেনেছি
যে আমরা করব জয় একদিন ৷
আমরা নই একা
আমরা নই একা আজকে
ওহো বুকের গভীরে আমরা জেনেছি
যে আমরা করব জয় একদিন ॥
আমাদের নেই কোন ভয়
আমাদের নেই কোনো ভয় আজকে
ওহো বুকের গভীরে আমরা জেনেছি যে আমরা করব জয় একদিন ॥



